বিনা টিকিটে ট্রেন সফর? এবার গুণতে হবে দ্বিগুণ জরিমানা!

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রুখতে জরিমানার পরিমাণ দ্বিগুণ করেছে ভারতীয় রেল। জন বিশ্বাস অ্যাক্ট, ২০২৬-এর অধীনে রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯-এর ১৩৭ ও ১৩৮ ধারায় সংশোধন এনে সর্বনিম্ন জরিমানার অঙ্ক ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। খুব শীঘ্রই পূর্ব রেলওয়েতে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, শুধু টিকিট ছাড়া ভ্রমণ নয়, বরং মেয়াদোত্তীর্ণ টিকিট বা পাস ব্যবহার এবং বিনা টিকিটে রেল চত্বরে প্রবেশকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই কঠোর পদক্ষেপের ফলে বৈধ যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে এবং ট্রেনে অনাকাঙ্ক্ষিত ভিড় কমবে। ইতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আয়েও; রেলের তথ্য অনুযায়ী, গত বছরের মে মাসে আট কোটি ৬৮ লক্ষ টাকা আয় হলেও, ২০২৬ সালের মে মাসে টিকিট চেকিং থেকে রাজস্ব অর্জিত হয়েছে ১৩ কোটি ৫ লক্ষ টাকা, যা ৫০.৪৫ শতাংশ বেশি। রেল কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সবসময় বৈধ টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *