বিদেশ ভ্রমণে আর চিন্তা নেই: হোয়াটসঅ্যাপের নতুন ট্রাভেল ই-সিম পরিষেবা

বিদেশ ভ্রমণের সময় নেটওয়ার্ক নিয়ে ভারতীয়দের ভোগান্তি নতুন নয়। হয় ভারতীয় সিম কার্ডে রোমিং প্যাকের অতিরিক্ত খরচ, নয়তো বিমানবন্দরে নেমে স্থানীয় সিম কেনার ঝামেলা অথবা অনিরাপদ পাবলিক ওয়াইফাই ব্যবহারের ঝুঁকি—এসবই নিত্যদিনের সমস্যা। এই সমস্যার স্থায়ী সমাধানে এবার এগিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তারা চালু করতে চলেছে ট্রাভেল ই-সিম পরিষেবা।

এই নতুন পরিষেবার মূল সুবিধা হলো, বিদেশ যাত্রার আগেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো প্ল্যান রিচার্জ করতে পারবেন। এর ফলে গন্তব্য দেশের বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের নেটওয়ার্ক সক্রিয় হয়ে যাবে। এতে আলাদা করে সিম কার্ড খোঁজার প্রয়োজন পড়বে না এবং রোমিং প্ল্যানের অতিরিক্ত খরচের ঝুঁকিও অনেকটাই কমে যাবে। ব্যবহারকারীরা অনায়াসে চ্যাট, তথ্য ও ছবি আদান-প্রদান করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই জিও, স্মার্ট আশিয়াটা, স্মার্ট কমিউনিকেশনস এবং ভেরাইজন-সহ একাধিক টেলিকম সংস্থার সঙ্গে চুক্তি করেছে। প্রাথমিকভাবে সীমিত কিছু দেশে এই পরিষেবা চালু হলেও, ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই পরিষেবা সক্রিয় করার জন্য কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপের ভেতরেই ই-সিম অপশন থেকে পেমেন্ট করে এই সুবিধা নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *