বিতর্কে বসার সাহস আছে? মোদীকে বিস্ফোরক চ্যালেঞ্জ রাহুল গান্ধীর! – বর্তমান বাংলা

বিতর্কে বসার সাহস আছে? মোদীকে বিস্ফোরক চ্যালেঞ্জ রাহুল গান্ধীর! – বর্তমান বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় রাহুল দাবি করেন, বিতর্কে বসলে মাত্র পাঁচ মিনিটেই প্রমাণিত হবে কে প্রকৃত দেশবিরোধী। সিআরপিএফ জওয়ানদের সামনে প্রধানমন্ত্রীর করা মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দলের নেতাদের অভিযোগ, উৎসবের দিনটিকে রাজনৈতিক আক্রমণের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। জাতীয় রাজনীতির বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই নতুন বিতর্ক কেন্দ্র-বিরোধী সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *