বিঘ্নহীনভাবে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিলেন ৮ লক্ষ পড়ুয়া
February 12, 2026
নিউজ ডেস্ক : বাংলায় নয়া ইতিহাস গড়ে আজ নির্বিঘ্নে শুরু হলো উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির প্রথম পরীক্ষা। প্রশাসনের কড়া নজরদারি ও পরিবহণ দপ্তরের অতিরিক্ত বাসের সুবিধায় পরীক্ষার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন। সংসদ সভাপতি জানিয়েছেন, ৯৯ শতাংশ উপস্থিতির হার নিয়ে প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সফলভাবে মিটেছে।
তবে কড়াকড়ি নিয়ম ভাঙায় একজন পরীক্ষার্থীকে আগামী বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। মন্তেশ্বরের একটি কেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ায় ওই ছাত্রের চলতি বছরের সব পরীক্ষা বাতিল করেছে সংসদ। সাধারণ পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং প্রশ্নফাঁস রুখতে রাজ্য প্রশাসনের এই কঠোর অবস্থান প্রতিটি কেন্দ্রেই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।