বাসরঘরে নতুন বউয়ের অবিশ্বাস্য চম্পট!

বিয়ের মণ্ডপ থেকে প্রেমিকের হাত ধরে উধাও নববধু: চাঞ্চল্য প্রতাপগড়ে

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক বিয়েবাড়ির আনন্দময় পরিবেশ হঠাৎই বিষাদে পরিণত হয়েছে। জেলার রানিগঞ্জ থানা এলাকায় বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কনে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। দীর্ঘ অপেক্ষার পর কনেকে ফিরে না পেয়ে অবশেষে খালি হাতে বর ও তাঁর পরিবারকে ফিরে যেতে হয়েছে। শুক্রবার রাতে ফতনপুর থেকে বরযাত্রী এসেছিল রানিগঞ্জে। ধুমধাম করে দ্বারপূজা, জয়মাল্য, শুভদৃষ্টি এবং অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরার মতো সমস্ত আচার সম্পন্ন হয়েছিল।

নবদম্পতি যখন বিয়ের ধকল শেষে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সুযোগে নববধূ তাঁর শ্বশুরবাড়ি থেকে পাওয়া মূল্যবান সমস্ত গয়না নিয়ে আগে থেকে অপেক্ষায় থাকা প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে কনেকে খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *