বারাসতে প্রাক্তন পুরপ্রধানের বাড়ির সামনে সশস্ত্র যুবক গ্রেফতার, চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ফারুক বলে জানা গেছে। সন্দেহভাজন ওই যুবক কোনো সুপারি কিলার কি না এবং প্রাক্তন পুরপ্রধানই তার লক্ষ্য ছিলেন কি না, তা খতিয়ে দেখছে বারাসত থানার পুলিশ।

অশনি মুখোপাধ্যায়ের দাবি, মাদক বিরোধী আন্দোলনের কারণেই তিনি দুষ্কৃতীদের নিশানায় রয়েছেন। এর আগেও তাঁর বাড়িতে হামলা হয়েছিল। ওই যুবক ধরা না পড়লে বড়সড় কোনো অঘটন ঘটতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এই ঘটনায় তিনি ভীত নন বলে জানিয়েছেন।

ধৃত ফারুককে মঙ্গলবার বারাসত আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তের দাবি, সে নেহাতই ঘুরতে ঘুরতে ওই এলাকায় চলে গিয়েছিল। ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *