বাবার করা অপহরণ মামলা, অথচ ফেসবুকে মেয়ে লিখলেন ‘বিয়ে করেছি বিরক্ত করবেন না’!

বিহারে বাবার করা অপহরণের মামলাকে মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন এক তরুণী। গোরাউল থানা এলাকার মালিকপুরার বাসিন্দা ওই তরুণী নিজের নিখোঁজ হওয়া এবং অপহরণের অভিযোগ প্রসঙ্গে জানিয়েছেন যে, তিনি সাবালিকা এবং নিজের পূর্ণ ইচ্ছায় বিয়ে করেছেন। পুলিশকে উদ্দেশ্য করে তিনি ভিডিওতে জানিয়েছেন, তার বাবা অকারণে তাদের হয়রানি করছেন এবং অপহরণের মামলার প্রেক্ষিতে পুলিশ যেন তাদের কোনো ধরনের হেনস্থা না করে বরং সুরক্ষা প্রদান করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন যে, কোনো জোর বা চাপের মুখে নয় বরং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন এবং বর্তমানে সুখে আছেন। পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি আরজি জানিয়েছেন যেন তাদের আর খোঁজাখুঁজি বা বিরক্ত না করা হয়। বর্তমানে একদিকে পুলিশের দায়ের করা অপহরণের মামলা এবং অন্যদিকে তরুণীর এই ভিডিওর সত্যতা যাচাই করছে গোরাউল থানা পুলিশ। ভিডিও প্রকাশের পর তরুণীর বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *