বাথরুমেই শারীরিক সম্পর্ক! ‘বিগ বস’-এর অন্দরের বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দিব্যা
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’র অন্দরের গোপন তথ্য ফাঁস করেছেন ‘বিগ বস ওটিটি’র প্রথম সিজনের বিজয়ী দিব্যা আগরওয়াল। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি শো-এর ভেতরকার খাবার সরবরাহ, প্রতিযোগীদের ব্যক্তিগত অভ্যাসবশত চাহিদা এবং সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন।
দিব্যা জানান, বিগ বস হাউজে রেশনের ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি থাকায় কফি বা টমেটো কেচাপের মতো সাধারণ জিনিস পাওয়াও বেশ কঠিন। তবে খাবারের তুলনায় সিগারেটের ক্ষেত্রে নির্মাতারা অনেক বেশি উদার; প্রতিযোগীদের পছন্দের ব্র্যান্ড অনুযায়ী নিয়মিত তা পৌঁছে দেওয়া হয়। এছাড়া শো-এর অন্দরে মদ বা অ্যালকোহল সরবরাহের গুঞ্জন অস্বীকার করে তিনি জানান, সেখানে মদ্যপানের কোনো সুযোগ নেই। পাশাপাশি, ক্যামেরার বাইরে প্রতিযোগীদের ঘনিষ্ঠ হওয়ার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এর সত্যতা নিয়ে পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন।