বাড়িতে হেয়ার স্ট্রেটনার ব্যবহারের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

বাড়িতে হেয়ার স্ট্রেটনার ব্যবহারের সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন

পার্লারের ঝক্কি এড়াতে অনেকেই এখন বাড়িতে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন। তবে সঠিক নিয়ম না মানলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ভেজা বা স্যাঁতস্যাঁতে চুলে কখনোই স্ট্রেটনার ব্যবহার করা উচিত নয়। এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং কিউটিকল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই চুল পুরোপুরি শুকিয়ে নেওয়ার পরেই স্ট্রেটনার ব্যবহার করা জরুরি।

অনেকেই হেয়ার স্ট্রেটনার ব্যবহারের আগে হিট প্রোটেকশন সিরাম বা স্প্রে ব্যবহার করেন না, যা একটি বড় ভুল। এই সিরাম চুলকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। এছাড়া তাড়াহুড়ো করে অতিরিক্ত গরম স্ট্রেটনার ব্যবহার না করে কম তাপমাত্রায় কাজ করা শ্রেয়। স্ট্রেটনার ব্যবহারের আগে চুল ভালোভাবে আঁচড়ে নেওয়া প্রয়োজন, যাতে জট না থাকে।

চুল স্ট্রেট করার সময় পুরো চুল একসঙ্গে না করে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া উচিত। এতে ভালো ফল পাওয়া যায়। একই জায়গায় বারবার স্ট্রেটনার চালানো থেকে বিরত থাকুন, কারণ এতে চুলের ক্ষতি হয়। স্ট্রেটনার ব্যবহারের পর পুনরায় সিরাম ব্যবহার করা জরুরি, যা চুলকে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায় এবং চুলকে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *