বাড়িতে গৌরীর কড়া শাসন, স্ত্রী সম্পর্কে কী বললেন শাহরুখ খান?

বাড়িতে গৌরীর কড়া শাসন, স্ত্রী সম্পর্কে কী বললেন শাহরুখ খান?

দুবাইয়ের মেরিটাইম সিটিতে নিজের নামে তৈরি বিলাসবহুল আবাসন ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই দায়ুব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোশগল্পে মাতলেন শাহরুখ খান। অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহরের সঙ্গে কথোপকথনের সময় বলিউড মেগাস্টার স্বীকার করে নেন যে, নিজের বাড়িতে তাঁর কোনো সিদ্ধান্তই কার্যকর হয় না। এমনকি আরিয়ান ও সুহানাও সেখানে কোনো কর্তৃত্ব ফলাতে পারেন না।

শাহরুখ জানান, বাড়ির অন্দরসজ্জা, রং, লাইটিং কিংবা আসবাবপত্র নির্বাচন—সবকিছুই স্ত্রী গৌরী খানের নিয়ন্ত্রণে। বিছানায় বসে খাওয়ার অনুমতিও নেই তাঁদের। অভিনেতা রসিকতা করে বলেন, বাড়ির বাইরে তিনি স্বাধীন হলেও, বাড়িতে ঢুকলেই গৌরীর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলার উপায় থাকে না। সবাই শুধু চুপচাপ বসে বাড়িটি উপভোগ করেন এবং গৌরীর প্রশংসাই করেন।

করণ জোহর যখন তাঁকে প্রশ্ন করেন যে তিনি কি বক্স অফিসের চেয়েও স্ত্রীকে বেশি ভয় পান, তখন শাহরুখ তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ ধার করে উত্তর দেন। তিনি বলেন, “আমি শুধু ভয় নই, আমি আতঙ্ক!” শাহরুখের এই রসিকতাপূর্ণ জবাব এখন নেটদুনিয়ায় বেশ চর্চিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *