বাজেটে বড় চমক! শুভেন্দুর কথায় কি সত্যিই ‘ডবল ইঞ্জিনের স্বাদ’ পাবে বাংলা?

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের এক মাসের মধ্যেই সাধারণ মানুষ ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুফল পেতে শুরু করেছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রের সাফল্যের বারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের রাজনৈতিক অনীহার কারণে এতদিন যেসব জনকল্যাণমূলক প্রকল্প আটকে ছিল, নতুন সরকার সেগুলিকে দ্রুত বাস্তবায়িত করছে। এরই মধ্যে প্রায় ১ কোটিরও বেশি মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং ‘ভারতীয় ন্যায় সংহিতা’ ও ‘জনগণনা’র কাজও জোরকদমে শুরু হয়েছে।

আগামী ২২ জুন রাজ্য বিধানসভায় নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, এই বাজেটে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা থাকবে এবং সাধারণ মানুষের জন্য বিশেষ চমক রাখা হয়েছে। রাজনৈতিক সংঘাত কাটিয়ে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে প্রশাসনিক এই গতিশীলতা বজায় রেখে ২০২৭ সালের মার্চের মধ্যে পশ্চিমবঙ্গকে উন্নয়নের নতুন শিখরে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। রাজ্যের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে নতুন জোয়ার আনতে এবং জনমুখী বিভিন্ন ঘোষণার মাধ্যমে আমজনতার জীবনযাত্রার মানোন্নয়নে এই পূর্ণাঙ্গ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *