বাজির ধোঁয়ায় ত্বকের সর্বনাশ, বাঁচাবেন যেভাবে? – বর্তমান বাংলা

কালীপুজোয় বাজি পোড়ানোর আনন্দ বজায় থাকুক নিরাপদে: জেনে নিন ত্বকের সুরক্ষা ও বিশেষ টিপস
নিজস্ব প্রতিবেদন: আলোর উৎসবে মেতেছে গোটা বাংলা। কালীপুজো মানেই বাজি পোড়ানোর ধুম। তবে উৎসবের আমেজে বাজি পোড়ানোর ক্ষেত্রে রয়েছে একাধিক ঝুঁকি। পরিবেশবান্ধব বাজি হলেও তা থেকে নির্গত ধোঁয়া ও রাসায়নিক বিক্রিয়া শ্বাসকষ্টের পাশাপাশি চোখ, কান ও ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে আগুনের তাপ ও বাজির ধোঁয়ায় ব্রণ, একজিমা বা ত্বকের অন্যান্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। তবে কিছু আগাম সতর্কতা ও বাজি পোড়ানোর পরবর্তী যত্ন নিলে এসব বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
বাজি পোড়ানোর আগের প্রস্তুতি:
১. বাইরে যাওয়ার আগে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
২. মুখ ধোয়ার পর টোনার লাগিয়ে তা শুকিয়ে নিন।
৩. অনেকে মনে করেন রাতে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই, কিন্তু বাজি পোড়ানোর আগে রাতেও সানস্ক্রিন লাগানো জরুরি। এটি বাজির তাপ ও রাসায়নিকের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে ত্বককে রক্ষা করে।
৪. সাজগোজের ক্ষেত্রে ভারী মেকআপ এড়িয়ে হালকা মেকআপ করা শ্রেয়।
৫. চোখের সুরক্ষায় চশমা ব্যবহার করুন। বিশেষ করে লেন্স পরে বাজি পোড়ানো থেকে বিরত থাকুন।
বাজি পোড়ানোর পরের যত্ন:
বাজি পোড়ানোর আনন্দ শেষ হওয়ার পর ত্বকের বিশেষ পরিচর্যা প্রয়োজন। এই সময়ে যা করণীয়:
- প্রথমে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন এবং ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
- পরিষ্কার মুখে টোনার স্প্রে করে তা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- রুক্ষ ত্বকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকায়, মুখ পরিষ্কারের পর ভিটামিন সি সমৃদ্ধ নাইট ক্রিম ব্যবহার করুন। এতে ত্বকের শুষ্কতা দূর হয় ও সতেজতা ফেরে।
বিশেষজ্ঞদের মতে, সব রকম সতর্কতা অবলম্বনের পরেও যদি ত্বকে কোনো সমস্যা দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সামান্য সচেতনতাই পারে উৎসবের দিনগুলোতে আপনার ত্বক ও স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে।