বাজার কেন ধসছে? অভিজ্ঞ বিনিয়োগকারীদের আতঙ্কের আসল রহস্য ফাঁস করলেন নিমেশ চন্দন!

বর্তমান ডেস্কঃ

শেয়ার বাজারের বর্তমান অস্থিরতা ও বিনিয়োগ কৌশল নিয়ে এক বিশেষ বিশ্লেষণ তুলে ধরেছেন বাজাজ ফিনসার্ভ এএমসি-র চিফ ইনভেস্টমেন্ট অফিসার নিমেশ চন্দন। তিনি জানান, ২০২৩ সালের ডিসেম্বরে নিফটি ৫০ সূচক যেখানে ২১,৮১০ পয়েণ্টের শিখরে ছিল, ২০২৬ সালের মার্চ মাসেও বাজার প্রায় সেই একই স্তরে অবস্থান করছে। অথচ অনেক শেয়ার এখনও সেই আগের উচ্চতায় পৌঁছাতে পারেনি, যা অভিজ্ঞ বিনিয়োগকারীদের মধ্যেও গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে বাজারের তলানি কতটুকু, তা নিশ্চিতভাবে বলা কঠিন বলে মনে করছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরাও।

মানুষ কেন মনে করে যে বর্তমান পরিস্থিতি অতীতের চেয়ে আলাদা, তার ব্যাখ্যায় নোবেলজয়ী ড্যানিয়েল কাহনেম্যানের ‘টু সেল্ভস’ তত্ত্ব ব্যবহার করেছেন নিমেশ চন্দন। তিনি জানান, মানুষের ‘এক্সপেরিয়েন্সিং সেল্ফ’ বর্তমানে বাজারের ভয় ও অস্থিরতাকে তীব্রভাবে অনুভব করছে, অন্যদিকে অতীতের বড় রিটার্নের সুখস্মৃতির সঙ্গে যুক্ত ‘রিমেম্বারিং সেল্ফ’ বর্তমানের ভয়ের অনুভূতিকে উপেক্ষা করছে। ফলে বিনিয়োগকারীরা ঐতিহাসিকভাবে বাজারের পতনের সময় লাভবান হলেও, বর্তমান পরিস্থিতিকে তারা ভিন্ন ও আশঙ্কাজনক বলে গণ্য করছেন। এক্ষেত্রে অস্থিরতা সামলাতে এবং দীর্ঘমেয়াদী সুবিধা নিতে এসআইপি (SIP) বা এসটিপি (STP)-এর মাধ্যমে ধাপে ধাপে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *