বাংলার কৃষিতে বড় রদবদল, পিএম কিষাণে মিলবে নতুন সুবিধা!

পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নিজস্ব ‘কৃষক বন্ধু’ প্রকল্প বন্ধ করে এবার যোগ্য চাষিদের কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ বা পিএম কিষাণ যোজনার আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত চাষিদের কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাওয়ার বিষয়টি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই সিদ্ধান্তের পেছনে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের উপভোক্তা তালিকার অসংগতি প্রধান কারণ হিসেবে সামনে এসেছে। কৃষি জনগণনা অনুযায়ী রাজ্যে চাষির সংখ্যা প্রায় ৭২ লক্ষ হলেও, এই প্রকল্পে নথিভুক্ত উপভোক্তার সংখ্যা ১.১৪ কোটি ছাড়িয়েছে। সরকারি অর্থের অপচয় রোধে এই উপভোক্তা তালিকা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ‘কৃষক বন্ধু’ প্রকল্প বাবদ রাজ্য সরকারকে বছরে ৮ হাজার কোটি টাকারও বেশি ব্যয় করতে হয়। এই প্রকল্প কেন্দ্রীয় ‘পিএম কিষাণ’ যোজনায় স্থানান্তরিত হলে রাজ্য কোষাগারের ওপর থেকে বড় ধরনের আর্থিক চাপ কমবে এবং কেন্দ্রীয় অর্থায়নে কৃষকরা সহায়তা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *