বলিউডে অভিষেক, সানি দেওলের বিপরীতে তনুশ্রী! – বর্তমান বাংলা

বলিউডে অভিষেক, সানি দেওলের বিপরীতে তনুশ্রী! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

সেন্সর বোর্ডের সমস্ত আইনি জটিলতা কাটিয়ে আগামী ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তক’। এই ছবিটির মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, যেখানে তাঁকে খোদ সানি দেওলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি ছবিটির ‘ঢোলা জি’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। সুদূর আটলান্টা থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর শুটিংয়ের নানান অভিজ্ঞতা ও উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন।

জয়পুরে কোরিওগ্রাফার বৃন্দা মাস্টারজির তত্ত্বাবধানে গানটির শুটিং সম্পন্ন হয়েছিল। বৃন্দা মাস্টারজির কাছ থেকে পাওয়া প্রশংসার কথা উল্লেখ করে তনুশ্রী জানান, তাঁর অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষমতা দেখে কোরিওগ্রাফার ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি, সহ-অভিনেতা সানি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন যে সানিজি অত্যন্ত ভালো মনের মানুষ এবং অত্যন্ত শান্ত স্বভাবের একজন অভিনেতা। সুদূর মার্কিন মুলুকে থাকলেও তনুশ্রী এখন থেকেই তাঁর এই প্রথম হিন্দি ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *