বন্যার চরম আশঙ্কায় কাঁপছে দক্ষিণবঙ্গ, ডিভিসির এক সিদ্ধান্তে বিপাকে ৪ জেলা! – বর্তমান বাংলা

বন্যার চরম আশঙ্কায় কাঁপছে দক্ষিণবঙ্গ, ডিভিসির এক সিদ্ধান্তে বিপাকে ৪ জেলা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে তীব্র বন্যা আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। ঝাড়খণ্ড ও বিহারে প্রবল বৃষ্টির কারণে ডিভিসি প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ায়, যার প্রভাবে দুর্গাপুর ব্যারাজ থেকেও প্রায় ১ লক্ষ ২৩ হাজার কিউসেক জল ছাড়তে হচ্ছে। এর ফলে হুগলির দামোদর তীরের নিচু গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া—এই চার জেলার জেলাশাসকদের তীব্র সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নের তরফে ক্ষতিগ্রস্ত এবং সম্ভাব্য জলমগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে। পরিস্থিতি তদারকিতে সেচ দপ্তর ও এসডিআরএফ (SDRF)-সহ সমস্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যসচিব ডিভিসিকে জল ছাড়ার পরিমাণ কমানোর আর্জি জানিয়েছেন। উদ্ভূত জলসংকট এবং চার জেলার রূপরেখা নিয়ে নবান্নে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হতে চলেছে। মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *