ফেসবুকের নতুন এআই ম্যাজিক, প্রশ্নের উত্তর এখন হাতের মুঠোয়!

সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বজায় রাখতে ফেসবুক প্ল্যাটফর্মে একগুচ্ছ নতুন এআই ফিচার যুক্ত করেছে মেটা। নতুন এই প্রযুক্তির ফলে ফেসবুকের চিরাচরিত সার্চ সিস্টেম বদলে যাচ্ছে, যেখানে ব্যবহারকারীরা সাধারণ বা কথ্য ভাষায় প্রশ্ন করলেই মেটা এআই মুহূর্তের মধ্যে সুনির্দিষ্ট উত্তর প্রদান করবে। এই সিস্টেমটি ফেসবুকের পাবলিক পোস্ট, গ্রুপ আলোচনা ও রিল ভিডিওর তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের সংক্ষিপ্ত ও সঠিক ফলাফল দেবে, যা তথ্য খোঁজার প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি সহজ ও স্মার্ট করে তুলবে।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য মেটা বিশেষ এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে, যা পোস্ট করার সেরা সময় নির্ধারণ এবং অডিয়েন্স এনগেজমেন্ট বিশ্লেষণ করে পেশাদার কৌশল তৈরিতে সহায়তা করবে। পাশাপাশি ভিডিও নির্মাতাদের জন্য আধুনিক এডিটিং টুলস, এআই ইফেক্ট, ট্রানজিশন ও কোলাজ কাটআউটের মতো ফিচার আনা হয়েছে। এছাড়া এআই-ভিত্তিক প্রিসেটের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিজিটাল অবতার বা ছবিতে পোশাক, হেয়ার স্টাইল ও বিভিন্ন অনুষঙ্গ পরিবর্তন করে নতুন লুক তৈরি করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *