ফুটবল বিশ্বকাপে প্রিয় দলের জার্সিতে ছবি আপলোড, ফেসবুকে ঝড় তোলার গোপন কৌশল!
June 12, 2026
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে ডিজিটাল উন্মাদনা। পছন্দের দলের জার্সি পরা এআই (AI) জেনারেটেড প্রোফাইল ছবি ব্যবহারের হিড়িক পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এছাড়া হোয়াটসঅ্যাপে নতুন স্পেশাল ফুটবল ইমোজি যুক্ত হওয়ায় ভক্তদের ডিজিটাল আড্ডায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
Pixazo, MyAIArt বা Pippit-এর মতো এআই অ্যাপ কিংবা চ্যাটজিপিটি বা জেমিনির মতো চ্যাটবট ব্যবহারের মাধ্যমে ফুটবলপ্রেমীরা নিজের ছবিকে পছন্দের দলের জার্সি পরা ছবিতে রূপান্তর করতে পারছেন। নিখুঁত ও বাস্তবসম্মত ছবি পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রম্পটে ছবির রেজুলেশন ও আলোর ব্যবহারের বিবরণ উল্লেখ করে সহজেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে।