প্রেমিকের হাত ধরে স্বামীর গলা কাটলো স্ত্রী, তারপরই শ্বাসরুদ্ধকর নাটক!
মধ্যপ্রদেশে পরকীয়ার জেরে স্ত্রীকে হাতে স্বামী খুন, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আট বছরের দাম্পত্য সম্পর্ক ছিন্ন করে প্রেমিকের সঙ্গে সংসার করার উদ্দেশ্যে ২৭ বছর বয়সী রুবি তাঁর স্বামী নিলেশ জাটভকে নৃশংসভাবে খুন করেছেন। ৮ এপ্রিল রাতে বাইকে করে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে ছিনতাইয়ের ঘটনা বলে চালানোর চেষ্টা করা হলেও পুলিশের তদন্তে আসল সত্য বেরিয়ে আসে।
ঘটনার দিন রুবি পুলিশকে জানিয়েছিলেন, বাইক থেকে তাঁর ব্যাগ পড়ে যাওয়ায় নিলেশ সেটি তুলতে নামলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে। কিন্তু পুলিশের তদন্তে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পরে। কল রেকর্ড এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, রুবি তাঁর আত্মীয় বিশাল বিমলের সঙ্গে সাত বছর ধরে সম্পর্কে লিপ্ত ছিলেন। এই সম্পর্ক টিকিয়ে রাখতেই রুবি স্বামী নিলেশকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশি তদন্তে জানা গেছে, রুবি ইচ্ছাকৃতভাবে ব্যাগ ফেলে দিয়ে স্বামীকে বাইক থামাতে বাধ্য করেন। আগে থেকে ওত পেতে থাকা বিশাল এবং তাঁর সহযোগী রাজেশ নিলেশকে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ মূল ষড়যন্ত্রকারী রুবি এবং তাঁর প্রেমিক বিশালকে গ্রেফতার করেছে। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে রাজেশের খোঁজ এখনো মেলেনি, সে পলাতক।