প্রেমিকার ওজন কমাতে রড দিয়ে পিটিয়ে হত্যা, যুবকের অদ্ভুত যুক্তিতে তাজ্জব আদালত!

হংকংয়ে প্রেমিকাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ২৯ বছর বয়সী এনজি কা-সিন নামে এক যুবকের বিচার প্রক্রিয়া চলছে। ২০২২ সালের এপ্রিলে নিজের ফ্ল্যাটে ৩০ বছর বয়সী প্রেমিকা ‘ইপ’-কে হত্যার দায়ে তার বিরুদ্ধে পরিকল্পিত খুনের মামলা করা হয়েছে। আদালতে অভিযুক্ত যুবক দাবি করেছেন, প্রেমিকার ওজন কমানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি রড দিয়ে পিটিয়েছিলেন, তবে তিনি ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেননি। নিহত তরুণীর শরীরের প্রায় ৫৫ শতাংশ অংশ অ্যাসিড বা ক্ষয়কারী তরল দিয়ে পোড়ানো ছিল।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ইপের মৃত্যুর পর তার দেহ চাদরে মুড়িয়ে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় এক পথচারীর চোখে বিষয়টি ধরা পড়লে পুলিশের কাছে খবর দেওয়া হয়। গ্রেপ্তার হওয়ার সময় অভিযুক্তকে অত্যন্ত শান্ত ও স্বাভাবিক দেখাচ্ছিল। এছাড়া তরুণীর শরীরে অ্যাসিডের দাগ ও আঘাতের কারণ হিসেবে এনজি অদ্ভুত সব যুক্তি উপস্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে তার এক ‘ধর্মবোনের’ প্ররোচণা এবং ইপের নিজের শরীরের ওপর ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দাবি। সরকারি আইনজীবীরা তার এই সাফাই ও অনিচ্ছাকৃত খুনের আবেদন খারিজ করে দিয়েছেন এবং মামলাটি বর্তমানে হংকংয়ের আদালতে গুরুত্বের সঙ্গে বিচার করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *