প্রথম বিদেশ সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ: মোদীর সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে এসেছেন বলেন্দ্র শাহ। রবিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছলে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। ৩৪ জনের একটি প্রতিনিধিদল নিয়ে দু’দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন তিনি।

সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাবেন নেপালের প্রধানমন্ত্রী। এরপরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই বৈঠকে শক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়াও জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলোও আলোচনার টেবিলে উঠে আসতে পারে। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের আলোচনা এবং যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘ ১৭৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। তবে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরার মতো এলাকা নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। মোদী-বলেন্দ্র বৈঠকে এই বিষয়গুলো উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস এই সফরকে স্বাগত জানিয়ে জাতীয় স্বার্থরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহলে নেপালের প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *