পৃথিবী ধ্বংসের মুখে? ইরানের ৪৫০ কেজি ইউরেনিয়াম!

ইরান-আমেরিকা উত্তেজনা: ৪৫০ কেজি ইউরেনিয়াম নিয়ে নতুন সংকট

মধ্যপ্রাচ্যে দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষিত হলেও ইরান ও আমেরিকার মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মহলে গুঞ্জন ওঠে যে, ইরান তাদের কাছে থাকা ৪৫০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে। তবে তেহরান এই খবর সরাসরি প্রত্যাখ্যান করায় পরমাণু অস্ত্র তৈরির আশঙ্কা ও কূটনৈতিক সংকট আবারও ঘনীভূত হচ্ছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ৪৫০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক। বর্তমানে ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা ৬০ শতাংশ, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের অত্যন্ত নিকটবর্তী ধাপ। এই মজুদকে ৯০ শতাংশ সমৃদ্ধিতে রূপান্তর করা গেলে তা দিয়ে অন্তত ১০ থেকে ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। মূলতঃ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করেই আমেরিকা ও ইসরায়েলের সাথে এই সংঘাতের সূত্রপাত। ওয়াশিংটনের অভিযোগ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

বর্তমান যুদ্ধবিরতির মধ্যেও ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি অমীমাংসিত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যেকোনো মুহূর্তে আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণ ইউরেনিয়াম যেকোনো দেশের সামরিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *