পুরভোটে বাজিমাত করতে নিচুতলার হাতেই রাশ তুলে দিলেন আলিমুদ্দিন! – বর্তমান বাংলা

পুরভোটে বাজিমাত করতে নিচুতলার হাতেই রাশ তুলে দিলেন আলিমুদ্দিন! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

আসন্ন পুরসভা নির্বাচনকে ঘিরে নিজেদের রাজনৈতিক কৌশলে বড়সড় রদবদল আনল সিপিএম। উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সনাতন পথ ছেড়ে এবার জেলাভিত্তিক সাংগঠনিক শক্তি ও বাস্তবতার ওপর ভিত্তি করে নিচুতলার কর্মীদের ওপরই আস্থার হাত রাখল আলিমুদ্দিন। জেলার পরিস্থিতির নিরিখে আসন সমঝোতা ও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা নেতৃত্বকে সম্পূর্ণ ‘স্বাধীনতা’ দেওয়া হয়েছে। তবে বামফ্রন্টের বাইরে থাকা অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনার দরজা খোলা থাকলেও তৃণমূল কংগ্রেস ও এনসিপিআই-এর সঙ্গে সমস্ত ধরনের নির্বাচনী সমঝোতা স্পষ্টভাষায় খারিজ করে দিয়েছে দলীয় রাজ্য সম্পাদকমণ্ডলী।

নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে প্রস্তাবিত পুরভোটকে কেবল আসন জয়ের লড়াই হিসেবে দেখছে না বাম শিবির, বরং এটিকে সংগঠনকে চাঙ্গা করা ও জনভিত্তি পুনরুদ্ধারের বড় সুযোগ হিসেবে ধরা হচ্ছে। তাই দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি জেলাজুড়ে নাগরিকেদের দৈনন্দিন সমস্যা, মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের মতো স্থানীয় ইস্যুগুলোকে সামনে রেখে আন্দোলন জোরদারের নির্দেশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকায় যাতে কোনো যোগ্য নাগরিকের নাম বাদ না পড়ে, সে বিষয়ে নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে এবং প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত হতে বলা হয়েছে নিচুতলার কর্মী বাহিনীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *