পুজোর আগেই সুখবর, ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী!

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের পর এক যৌথ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বর্তমান ১৮ শতাংশের সঙ্গে যুক্ত হয়ে মোট ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা আগামী দুর্গোৎসবের মাস থেকেই কর্মচারীরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র মধ্যকার ফারাক ৪২ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশে আনা হয়েছে। পাশাপাশি, আগামী এক বছরের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ এবং নতুন বছরের জানুয়ারি মাস থেকে তা কার্যকর করার সময়সীমা ঘোষণা করা হয়েছে। এছাড়া ২০২৮-২৯ অর্থবর্ষে অষ্টম পে কমিশন চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *