পুজোর আগেই তেলতেলে ত্বককে রাখুন মেক-আপ ফ্রি, জানুন সহজ ঘরোয়া উপায়! – বর্তমান বাংলা

পুজোর আগেই তেলতেলে ত্বককে রাখুন মেক-আপ ফ্রি, জানুন সহজ ঘরোয়া উপায়! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

মেক-আপের সময় যতই মুখ পরিষ্কার করা হোক না কেন, তৈলাক্ত ত্বকের কারণে প্রসাধন ঠিকমতো বসে না এবং ঘাম বা ত্বকের তেল মেক-আপ নষ্ট করে দেয়। অনেক সময় মেক-আপ তোলার পরই মুখ ব্রণতে ভরে যায়। বিশেষজ্ঞদের মতে, কেবল মেক-আপের আগে নয়, বছরভর ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। ত্বক ভিতর থেকে কোমল ও পুষ্টিসমৃদ্ধ হলে যে কোনও প্রসাধন তাতে সুন্দরভাবে বসে।

তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করতে প্রতিদিনের রুটিনে কিছু নিয়ম মেনে চলা জরুরি। দিনে অন্তত দু’বার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে, তবে বারবার মুখ ধুলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। তৈলাক্ত ত্বক হলেও হালকা জেলজাতীয় ময়েশ্চারাইজার এবং নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত আবশ্যক। এ ছাড়া সপ্তাহে একবার মৃদু স্ক্রাব ব্যবহার করে মৃত কোষ পরিষ্কার করা এবং রান্নাঘরের যেকোনো উপাদান সরাসরি মুখে না লাগিয়ে সচেতন থাকা প্রয়োজন। পর্যাপ্ত জল পান ও সুষম খাদ্যাভ্যাস ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *