নৌ-শক্তিতে নয়া যুগ! আত্মনির্ভরতার বার্তা নিয়ে ফিরছে তিন যুদ্ধজাহাজ!

কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌবাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তুলে দেবেন। গার্ডেনরিচ শিপইয়ার্ডে নির্মিত এই রণতরীগুলোর নাম—আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, স্বাধীন ভারতের নৌ-শিল্পের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং এগুলোর মাধ্যমে নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারির দক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে।

দুই দিনের বাংলা সফরকালে প্রধানমন্ত্রী আরও একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। ২০ জুন হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কৃষি, রেল ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পিএম-কিষান যোজনার আওতায় ৯.৪৪ কোটি কৃযকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ, ডিজিটাল কৃষি মিশন, হাওড়ায় ৫৯০ কোটি টাকার রেল প্রকল্প এবং গ্রামীণ সড়ক যোজনার আওতায় নির্মিত ৪৯টি নতুন রাস্তা। এরপর ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজগুলো নৌবাহিনীর অন্তর্ভুক্ত করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *