নিষেধাজ্ঞা উঠতেই জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি হলো সাড়ে আট হাজার টাকায়

নিষেধাজ্ঞা উঠতেই জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি হলো সাড়ে আট হাজার টাকায়

বাংলাদেশে ইলিশ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বড় আকারের একটি ইলিশ। কুয়াকাটার এক জেলের জালে মাছটি ধরা পড়ে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ওই এলাকায় এটিই প্রথম বড় আকারের ইলিশ বলে জানা গেছে। বড় ইলিশের পাশাপাশি ছোট আকারের আরও কিছু ইলিশও মৎস্যজীবীদের জালে উঠে এসেছে।

নিলামে মাছটি কিনেছেন জয়নাল ঘরামি নামের এক ব্যবসায়ী। দুই কেজি ৩০০ গ্রাম ওজনের এই ইলিশটি তিনি সাড়ে আট হাজার টাকায় কিনেছেন। ব্যবসায়ী জয়নাল ঘরামি জানান, বাজারে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় জোগান কম। তাই মাছটির ওজন দেখেই তিনি তা কিনে নিয়েছেন এবং ভালো লাভে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

উল্লেখ্য, ইলিশের সংরক্ষণ ও বংশবৃদ্ধির জন্য বাংলাদেশে বেশ কিছু কড়া আইন রয়েছে। ইলিশ মাছ দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় মাধ্যম। ইলিশের প্রজনন নিশ্চিত করতে কোন ধরনের মাছ ধরা যাবে বা যাবে না, তা নিয়ে কঠোর নিয়ম মেনে চলতে হয় মৎস্যজীবীদের। সরকারি এই বিধিনিষেধ মেনেই মৎস্যজীবীরা ইলিশ শিকার করে থাকেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *