নিরাশা কাটিয়ে সাফল্যের শিখরে ভারত, মোদী সরকারের ১২ বছর পূর্ণ হতেই বড় বার্তা নীতিন নবীনের!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ২৬ মে সফলভাবে ১২ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা সবচেয়ে দীর্ঘ সময় শাসন করার রেকর্ড গড়েছেন। মঙ্গলবার তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কার্যকালকেও অতিক্রম করেছেন। এই উপলক্ষ্যে রাজধানী দিল্লিতে আয়োজিত এক আলোচনা সভায় বিজেপি সভাপতি নীতিন নবীনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা এনডিএ সরকারের গত ১২ বছরের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

ভারত মণ্ডপে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রে ১২ বছরে পরিকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। বিশেষ করে ‘হর ঘর নল যোজনা’, স্বচ্ছ ভারত অভিযান, পিএম কিষাণ সম্মান নিধি এবং স্টার্টআপ ইন্ডিয়ার মতো উদ্যোগগুলো সাধারণ মানুষের জীবনে পরিবর্তন এনেছে বলে দাবি করা হয়। এছাড়া রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে প্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে একটি সংক্ষিপ্ত চলচ্চিত্রও প্রদর্শিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *