নিউটাউনে এবার বিশাল তিরুপতি মন্দির, আম্বানিদের সঙ্গে কথা বললেন শুভেন্দু! – বর্তমান বাংলা

নিউটাউনে এবার বিশাল তিরুপতি মন্দির, আম্বানিদের সঙ্গে কথা বললেন শুভেন্দু! – বর্তমান বাংলা

রাজারহাটে তিরুপতির আদলে মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজারহাটের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, নিউটাউনের জঙ্গল সাফারি ও চিড়িয়াখানাকে আরও আধুনিক ও উন্নত করা হবে। তবে উন্নয়নের পাশাপাশি স্থানীয় ভূমিপুত্র ও আদি বাসিন্দাদের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন। পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার কেবল সনাতনীদের সন্তুষ্ট করার কথা বললেও বাস্তবে কোনো কাজ করেনি।

অনুষ্ঠানের মঞ্চ থেকে সবথেকে তাৎপর্যপূর্ণ ঘোষণাটি করে মুখ্যমন্ত্রী জানান, রাজারহাটে দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে একটি মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “মুম্বইয়ে মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁদের ১৭ একর জায়গা নিয়ে তিরুপতি মন্দিরের আদলে একটি মন্দির তৈরির অনুরোধ জানিয়েছি। আমি তাঁদের বলেছি, যারা মন্দিরে আসবেন, তাঁদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করতে হবে। তাঁরা তাতে রাজি হয়েছেন।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে আম্বানিদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় গিয়ে মুকেশ ও অনন্ত আম্বানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্স গ্রুপের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার সূত্র ধরেই নিউটাউনে তিরুপতি মন্দির নির্মাণের এই উদ্যোগ সামনে এল, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *