নাগিনের সাত ছোবল কৃষকের আকাশে দুর্যোগের ঘনঘটা!

উত্তরপ্রদেশে যুবকের নাগিন দংশন: সাত মাসে সাতবার, রহস্যে ঘেরা ভয়

উত্তরপ্রদেশের রামপুর জেলার মির্জাপুর গ্রামে এক বিস্ময়কর ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত সাত মাসে কৃষক এহসানকে একটি নাগিন অন্তত সাতবার দংশন করেছে বলে অভিযোগ। যদিও প্রতিবারই দ্রুত চিকিৎসার মাধ্যমে তিনি প্রাণে বেঁচে গেছেন, তবে সাপের হাত থেকে তার নিস্তার মেলেনি।

ঘটনার সূত্রপাত প্রায় সাত মাস পূর্বে। এহসানের ভাষ্যমতে, আত্মরক্ষার্থে তিনি একটি সাপকে পিটিয়ে মেরে ফেলেন এবং অন্যটি পালিয়ে যায়। গ্রামবাসীর বিশ্বাস, সেই মৃত সাপের সঙ্গী অর্থাৎ ‘নাগিন’ প্রতিশোধ নিতেই বারবার ফিরে আসছে এবং সুযোগ বুঝে এহসানকে ছোবল মারছে। কৃষি খামারের শ্রমিক এহসান বর্তমানে তার চার সন্তান ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খামারের মালিক সত্যেন্দ্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কৌতূহল ও ভীতি ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *