নাগরিকত্ব বিতর্কে রাহুল গান্ধী, এফআইআর দায়েরের নির্দেশে চরম বিপাকে কংগ্রেস!

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্ব রাখার অভিযোগ খতিয়ে দেখতে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। রায়বরেলির কোতোয়ালি থানায় এই মামলা রুজু করার পাশাপাশি, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আদালত। বিচারপতি সুভাষ বিদ্যার্থীর একক বেঞ্চের পর্যবেক্ষণে রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আদালত জানিয়েছে, রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সপক্ষে প্রাথমিকভাবে তথ্য ও প্রমাণ বর্তমান।

এই মামলার গভীরে যেতে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’, ‘পাসপোর্ট অ্যাক্ট’ এবং ‘ফরেনার্স অ্যাক্ট’-এর অধীনে বিস্তারিত তদন্ত প্রয়োজন। উত্তরপ্রদেশ সরকার চাইলে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কেও এই প্রক্রিয়ায় শামিল করতে পারে। তদন্তের মূল বিষয় হলো, ২০০৩ থেকে ২০০৯ সালের মধ্যে যুক্তরাজ্যের একটি সংস্থায় নথিপত্রে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন কি না। ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো নাগরিকের দ্বৈত নাগরিকত্ব রাখার আইনি বৈধতা নেই। বিজেপি কর্মী এস. ভিগনেশ শিশিরের দায়ের করা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাঁর নির্বাচনে লড়ার অধিকারও কেড়ে নেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *