নাগপুরে সেনা অফিসারের স্ত্রীকে গণধর্ষণ ও ধর্মান্তরকরণ! অভিযুক্ত ২ গ্রেপ্তার
নাগপুরের এক হোটেলে ভারতীয় বায়ুসেনার এক শীর্ষ আধিকারিকের স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ, ব্ল্যাকমেল ও জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সোশাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিয়ো ভাইরাল হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেল, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং কালা জাদু বিরোধী আইনে মামলা রুজু করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি মাসে পুরনো সহপাঠী আজ্জাজ তাজ মাদরে সম্পত্তি কেনাবেচার নামে ওই তরুণীকে নাগপুরের একটি হোটেলে ডেকে নেয়। সেখানে জুসের সঙ্গে মাদক খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ করা হয় এবং সেই মুহূর্তের ভিডিয়ো গোপনে ধারণ করা হয়। পরবর্তীতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে তরুণীর কাছ থেকে ৩ লক্ষ ৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি শারীরিক নির্যাতন চালানো হয়। এছাড়া তাকে জোরপূর্বক ধর্মান্তকরণের চেষ্টা করা হয় এবং কালমেশ্বর এলাকায় নিয়ে গিয়ে পুনরায় যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। গত ১৩ জুন নির্যাতিতার স্বামী বাড়ি ফিরে সব শোনার পর পুলিশে অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু হয়।