নয়ডায় ১৯ তলা থেকে ঝাঁপ, পড়াশোনার চাপে কিশোরীর আত্মহত্যার অনুমান পুলিশের

নয়ডার সেক্টর ১০০-এর একটি বহুতল আবাসনে ১৬ বছর বয়সী এক কিশোরীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, মঙ্গলবার ভোর আড়াইটে থেকে তিনটের মধ্যে ওই কিশোরী আবাসনের ১৯ তলা থেকে ঝাঁপ দেয়।

ঘটনার সময় তার বাবা-মা ও ছোট বোন বাড়িতেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। আবাসনের নিরাপত্তারক্ষীরাই প্রথম বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত পরিবারকে খবর দেন। খবর পেয়ে কিশোরীর বাবা পুলিশের জরুরি হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি জানান। এরপর নয়ডা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্কুলের ক্লাস টেস্ট এবং টিউশনের পরীক্ষায় ওই কিশোরী কম নম্বর পাচ্ছিল। পড়াশোনায় আরও মন দেওয়ার জন্য তার মা-বাবা তাকে বকাবকি করেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, সেই অভিমানেই সে এই চরম পদক্ষেপ নিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার কিশোরীর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে কথা বলে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *