নভেম্বরের শুরুতেই দারুণ সুখবর, অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা কবে পাচ্ছেন? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
রাজ্যে উৎসবের মরশুম শেষ হতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সরকারের তরফে জানানো হয়েছে, তথ্য যাচাই ও ঝাড়াই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা পৌঁছে যাবে। অক্টোবর মাস পর্যন্ত রাজ্যের ১ কোটি ৬৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
এদিকে, কাগজপত্রে ভুলত্রুটি বা আধার লিঙ্ক না থাকার কারণে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য সংশোধনের পর তাঁদের অ্যাকাউন্টেও দ্রুত টাকা জমা হবে। এছাড়া, নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন যে সমস্ত যোগ্য মহিলা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা শীঘ্রই পোর্টাল খুললে আবেদন করতে পারবেন। ২৫ বছর বয়স পেরোনো তরুণীরাও এই প্রকল্পের আওতায় আসবেন এবং ৬০ বছর পূর্ণ হলে বার্ধক্য ভাতার সঙ্গে এটি সংযুক্ত করা হবে।