দ্বিগুণ হবে বেতন! অষ্টম বেতন কমিশনের এই ঘোষণায় কি বদলে যাচ্ছে সরকারি চাকরির ভবিষ্যৎ?
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন
অষ্টম বেতন কমিশন নিয়ে চলা জল্পনার নতুন মোড় অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাসে শেষ হলেও, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে পর্যালোচনার কারণে কার্যকর করার সময়সীমা কিছুটা পিছোনোর ইঙ্গিত থাকলেও, সরকার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পুরো বকেয়া বা এরিয়ার প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। এই বকেয়া পাওনার ক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের ১০ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
অষ্টম বেতন কমিশনের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকুরিজীবীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৪,৫৬০ টাকা থেকে ৫২,০০০ টাকা পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মী ও পেনশনভোগীদের প্রাপ্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় বাজেট বা তার আগেই এই বেতন কমিশন গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এরই মধ্যে সরকারি বিভিন্ন সংগঠনের সঙ্গে সরকার প্রাথমিক আলোচনা শুরু করেছে।