দিল্লিতে জ্যান্ত শিশুর ‘বাজার’, লাখ লাখ টাকায় সদ্যোজাত বিক্রির হাড়হিম করা চক্রের পর্দাফাঁস!

দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারের এক ভয়ংকর আন্তঃরাজ্য চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। কন্যাসন্তান ৩ থেকে ৫ লাখ এবং পুত্রসন্তান ৬ থেকে ৮ লাখ টাকায় বিক্রির অভিযোগে চিকিৎসক ও দালালসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের এই অভিযানে ৫ জন সদ্যোজাত শিশুকে উদ্ধার করা হয়েছে, যাদের বয়স ৫ দিন থেকে ৪ মাসের মধ্যে।

তদন্তে জানা গেছে, পাচারকারীরা রাজস্থান ও গুজরাটের আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে শিশুদের সংগ্রহ করত। এরপর দিল্লি-এনসিআর অঞ্চলের নিঃসন্তান দম্পতিদের কাছে উচ্চমূল্যে এসব শিশু বিক্রি করা হতো। এই অবৈধ কাজকে আড়াল করতে চক্রটি জাল জন্ম শংসাপত্র ও চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তৈরি করত। পাহাড়গঞ্জ এলাকার এক বাসিন্দার সন্দেহের ভিত্তিতে পুলিশ টানা ১৫ দিন নজরদারি চালিয়ে ক্রেতা সেজে ফাঁদ পাতে এবং চক্রটির মূল হোতাদের চিহ্নিত করতে সক্ষম হয়। পুলিশের প্রাথমিক ধারণা, গত কয়েক বছরে এই চক্রটি অন্তত ৩০টি শিশু পাচার করেছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *