‘দিদিই আমাদের ঠেলে দিল!’, মমতা-অভিষেককে কাঠগড়ায় তুলে বিস্ফোরক শতাব্দী!

তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। দলের মোট ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনই বর্তমানে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, যার ফলে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নিয়ন্ত্রণ কার্যত মমতার হাতছাড়া হওয়ার পথে। এই নজিরবিহীন পরিস্থিতিতে মুখ খুলেছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি সরাসরি দলের নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার সমালোচনা করেছেন। বিদ্রোহী সাংসদরা লোকসভায় মূল দল থেকে বেরিয়ে ‘আলাদা ব্লক’ তৈরির জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

শতাব্দী রায় অভিযোগ করেন, নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, একগুঁয়েমি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের ধরন দলের এই বেহাল দশার জন্য দায়ী। তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত ক্ষমতা এবং আই-প্যাক (I-PAC)-এর নিয়ন্ত্রণ দলের সর্বনাশ ডেকে এনেছে। এছাড়াও সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো নিয়ে বারবার শীর্ষ নেতৃত্বকে জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়া এবং তৃণমূলের আর কোনো ভবিষ্যৎ নেই বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে তৃণমূলের এই বিশাল ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *