দিঘায় মুছে গেল মমতার স্মৃতি, বদলে গেল বিশ্ব বাংলার নাম!

দিঘার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত ‘বিশ্ব বাংলা গ্লোব’ ওল্ড দিঘার পর্যটনকেন্দ্র থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে ওল্ড দিঘার ১ নম্বর গেটের সামনে অবস্থিত এই অতিকায় গ্লোব কাঠামোটি সরানোর প্রক্রিয়া শুরু করে প্রশাসন। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকারের নির্দেশ অনুসারেই ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের এই প্রতীক সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সাবেক সরকারের আমলে তৈরি এই গ্লোবটি দিঘার সৌন্দর্যায়নের অন্যতম অনুষঙ্গ ছিল। তবে বর্তমান সরকার রাজ্যের নতুন লোগো হিসেবে ‘অশোক স্তম্ভ’ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হলো। কাঁথির মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই এটি সরানো হচ্ছে এবং ভবিষ্যতে ওই এলাকাটি নতুন পরিকল্পনা অনুযায়ী সাজানো হবে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে জানিয়েছে, নতুন লোগো বা কাঠামো বসলে তা পর্যটনের জন্য ইতিবাচক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *