দলের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াই: ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে তৃণমূল

দলের নাম ও প্রতীক নিয়ে আইনি লড়াই: ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে তৃণমূল

দলের নাম ও নির্বাচনী প্রতীক দখলের আইনি লড়াইয়ে জাতীয় নির্বাচন কমিশনের চেয়ে সুপ্রিম কোর্টের ওপরই বেশি ভরসা রাখছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, শীর্ষ আদালতের নির্দেশ ও নির্ধারিত সময়সীমা মেনে আগামী ১৫ নভেম্বরের মধ্যেই নির্বাচন কমিশনে পাল্টা নথি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। ঋতব্রত শিবিরের পক্ষ থেকে নথিপত্র জমা দেওয়ার পর থেকেই পরবর্তী রণকৌশল ঠিক করতে তৎপর হয়েছে কালীঘাট।

নিয়ম অনুযায়ী, এক পক্ষ নথি জমা দিলে তার প্রতিলিপি প্রতিপক্ষকে দেওয়া বাধ্যতামূলক। তবে ঋতব্রত শিবিরের তরফে কমিশনকে জানানো হয়েছিল যে, সেই কপি প্রতিপক্ষকে দেওয়া সম্ভব নয়। এই জটিলতাকে সুপ্রিম কোর্টে হাতিয়ার করতে চাইছেন তৃণমূলের আইনজীবীরা। পাশাপাশি, বেআইনিভাবে স্ট্যাম্প পেপার সংগ্রহ এবং পুলিশ-প্রশাসনের একাংশের মদতের অভিযোগও শীর্ষ আদালতের শুনানিতে জোরালোভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে দলের।

গোটা প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিযোগ করা হয়েছে, নথি হাতানোর উদ্দেশ্যে কর্মী-সমর্থকদের বাড়ি ও অফিসে হামলা চালানো হচ্ছে। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৫ তারিখ নথি জমা দেওয়ার সময় সব বিষয় স্পষ্ট হবে। স্ট্যাম্প পেপার সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে, কমিশনের নিয়ম মেনে নথি জমা দেওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে চাপে রাখাই এখন তৃণমূলের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *