তৃণমূল প্রার্থীর বাড়িতে হানা, বিরোধীদের তুলোধোনা করলেন মমতা!
April 17, 2026
বিজেপি নির্বাচনী লড়াইয়ে হারার ভয়ে কেন্দ্রীয় সংস্থা ও বাহিনীকে অপব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, আয়কর বিভাগ, ইডি, সিবিআই ও কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে মোদী সরকার তাঁকে ও তাঁর দলকে চাপে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। তবে এমন চাপের মুখে কোনোভাবেই মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপির সব রাজ্যের নেতারা বাংলায় এসে তাদের বিরুদ্ধে অবস্থান নিলেও তিনি মানুষের পূর্ণ সমর্থন নিয়ে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন। সরকারি সংস্থা ব্যবহার করে আক্রমণ চালানো হলেও আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসই পুনরায় সরকার গঠন করবে বলে তিনি দৃঢ় হুঙ্কার দিয়েছেন।