তুলা রাশির ভাগ্যে কি বড় চমক অপেক্ষা করছে এই সপ্তাহে! – বর্তমান বাংলা

তুলা রাশির ভাগ্যে কি বড় চমক অপেক্ষা করছে এই সপ্তাহে! – বর্তমান বাংলা

গ্রহের অবস্থান ও রাশিচক্রের সাপ্তাহিক পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহে গ্রহের অবস্থান পরিবর্তনের ফলে রাশিচক্রের ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষবিদ অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ অনুযায়ী, সপ্তাহের শুরুতে কর্কট রাশিতে চন্দ্র ও মঙ্গল অবস্থান করছে। এছাড়া সিংহ রাশিতে বৃহস্পতি ও কেতু, কন্যা রাশিতে বক্রী শুক্র, তুলা রাশিতে রবি, চন্দ্র ও বক্রী বুধ, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে বক্রী শনি অবস্থান করছে।

চলতি সপ্তাহে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের স্থান পরিবর্তন হতে চলেছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ১২ নভেম্বর রাত্রি ৮টা ১৯ মিনিটে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে। পরদিন অর্থাৎ ১৩ নভেম্বর রাত্রি ৯টা ৩২ মিনিটে বুধ মার্গী হবে। এছাড়া ১৪ নভেম্বর সকাল ৬টা ১ মিনিটে শুক্র মার্গী হবে। গ্রহের এই সঞ্চার ও গতির পরিবর্তন বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *