তারকেশ্বরে ঐতিহাসিক বার্তা, এবার হৃত গৌরব পুনরুদ্ধারের পথে বাংলা!
হুগলির তারকেশ্বরে আয়োজিত ঐতিহাসিক ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, নতুন সরকার গঠনের পর বাংলা আজ সকল বাধা কাটিয়ে হৃত গৌরব পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছে। রাজ্যে বিজেপির উদ্যোগে প্রথমবারের মতো সরকারিভাবে ২০ জুন তারিখটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হলো, যা রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক উল্লেখযোগ্য পটপরিবর্তন।
উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী রাজ্যে কয়েকশো কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর পাশাপাশি কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত আর্থিক ক্ষতির হাত থেকে সুরক্ষা দিতে রাজ্যে ‘পিএম ফসল বিমা প্রকল্প’ চালু করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকার কাঁটাতার বসানোর কাজ দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপন এবং হুগলির জিরাটে তাঁর পৈতৃক বাসভূমি সংস্কার করে সেখানে আধুনিক স্মৃতিশৌধ ও লাইব্রেরি গড়ে তোলা হবে।