ডলারের দাপট শেষ, ভারত ও শ্রীলঙ্কার বড় সিদ্ধান্তে কাঁপছে বিশ্ব!
মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যে লেনদেনের খরচ কমাতে এবার নিজেদের মুদ্রা অর্থাৎ ভারতীয় টাকা ও শ্রীলঙ্কান রুপিতে লেনদেনের উদ্যোগ নিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এই নতুন কাঠামোর রূপরেখা চূড়ান্ত করতে সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতীয় হাই কমিশন ও স্টেট ব্যাঙ্কসহ উভয় দেশের শীর্ষ ব্যাঙ্কগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের মূল্যের ওঠানামার চাপ সামাল দিতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মুদ্রা বিনিময় বা কনভার্সন চার্জ বাবদ ব্যয়বহুল খরচ অনেকাংশে হ্রাস পাবে। নিজস্ব মুদ্রায় সরাসরি লেনদেন শুরু হলে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে, যা শ্রীলঙ্কার অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের জন্য দ্রুত ও সাশ্রয়ী উপায়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পথ প্রশস্ত করবে।