ট্রেনে মনের মতো সিট পাওয়ার ৫টি গোপন ট্রিকস, এখন আপার বার্থ হবে আপনারই!
ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের সময় পছন্দের আসন বা ‘লোয়ার বার্থ’ পাওয়ার সম্ভাবনা বাড়াতে আইআরসিটিসি (IRCTC) অ্যাপ ও ওয়েবসাইটে পাঁচটি বিশেষ কৌশল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেলের স্বয়ংক্রিয় অ্যালগরিদমের পাশাপাশি সঠিক পদ্ধতি অনুসরণ করলে পছন্দের সিট পাওয়ার হার ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আইআরসিটিসি অ্যাকাউন্টের ‘মাই মাস্টার লিস্ট’-এ আগে থেকেই যাত্রীদের নাম, বয়স ও বার্থের পছন্দ সেভ করে রাখলে বুকিং প্রক্রিয়া দ্রুত হয়, যা আসন পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
টিকিট কাটার সময় ‘বার্থ প্রেফারেন্স’ অপশনে নির্দিষ্ট করে ‘লোয়ার’ সিলেক্ট করা, বয়োজ্যেষ্ঠ যাত্রীদের ক্ষেত্রে ‘সিনিয়র সিটিজেন কোটা’ নির্বাচন এবং ‘রিজার্ভেশন চয়েস’ অপশনগুলো ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ‘বুক অনলি ইফ অ্যাট লিস্ট ওয়ান লোয়ার বার্থ ইজ অ্যালটেড’ বক্সে টিক দিলে লোয়ার বার্থ নিশ্চিত হলেই টিকিট বুক হবে। এছাড়া পুরো পরিবারের আসন একই কামরায় পেতে ‘বুক অনলি ইফ বার্থস আর অ্যালটেড ইন দ্য সেম কোচ’ অপশনটি ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, ট্রেনের টিকিট অগ্রিম বুকিং করলে এই কৌশলগুলো সবচেয়ে বেশি কার্যকর হয়।