ট্রাম্পের ছবি ছিঁড়ে ফেললেন অটোচালকরা, আমেরিকাকে কড়া বার্তা!
June 15, 2026
আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে দিল্লির শত শত অটো রিকশায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও মার্কিন পতাকাসম্বলিত পোস্টার লাগানো হয়েছিল। তবে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি পাল্টে যায়। এই ঘটনার প্রতিবাদে দিল্লির অটোচালকরা তাঁদের গাড়ি থেকে ট্রাম্পের পোস্টার ছিঁড়ে ফেলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহত ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনার পর আমেরিকার উদাসীন মনোভাব মেনে নিতে পারেননি অটোচালকরা। তাঁরা কেবল নিজের গাড়ির পোস্টারই সরাননি, বরং অন্যান্য চালকদেরও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে এই প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে চালকদের মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।