টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শামি! – বর্তমান বাংলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শামি! – বর্তমান বাংলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেঘন বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও সাদা জার্সির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন শামি। তিনি লিখেছেন, ‘আমি সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনও নয়।’ দেশের হয়ে প্রথমবার টেস্ট খেলার মুহূর্তটি তাঁর কাছে স্বপ্নের মতো ছিল উল্লেখ করে শামি বলেন, ‘যখন প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে চাপিয়েছিলাম, তখন সেটা ছিল একটা স্বপ্নের মতো। দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম।’

টেস্ট ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে শামি বলেন, ‘প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটা ফরম্যাট ছিল না, বরং জীবনের অত্যন্ত বিশেষ একটা অংশ।’ তিনি স্বীকার করেন, অবসরের এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য মোটেই সহজ ছিল না।

এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য তিনি সতীর্থ, ক্রিকেটপ্রেমী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার প্রতিভায় বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বোর্ড ও সিএবি-র অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে নিজের শেষ বল করা হয়ে গেছে জানালেও, দেশের জার্সি পরার গৌরব চিরকাল তাঁর হৃদয়ে অমলিন থাকবে বলে মন্তব্য করেছেন শামি। পরিশেষে, টেস্ট ক্রিকেটকে ধন্যবাদ জানিয়েই নিজের দীর্ঘ সফরের ইতি টেনেছেন এই পেসার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *