টিএমসি নেতাদের ওপর ডিম হামলা! হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
June 23, 2026
কলকাতা: বাঁকুড়াসহ পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা ও জনপ্রতিনিধিদের বাড়ি লক্ষ্য করে ক্রমাগত ‘ডিম হামলা’র ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ওপর চালানো এই হামলার ঘটনাকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী তথা বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।