টাইমসের প্রভাবশালী তালিকায় রণবীর, সুখবর শুনেই স্বামীর কাছে কী চাইলেন আলিয়া?
বর্তমান ডেস্কঃ
বিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ভারতীয় অভিনেতা রণবীর কাপুর। সুন্দর পিচাই ও বিকাশ খান্নার মতো বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই তালিকায় তাঁর নাম যুক্ত হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালে মুক্তিপ্রতীক্ষিত নির্মাতা নীতেশ তিওয়ারির মেগা বাজেটের ছবি ‘রামায়ণ’-এ রণবীরের অভিনয় নিয়েও তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
রণবীরের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের ছবি শেয়ার করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন আলিয়া। উল্লেখ্য, ২০২৪ সালে আলিয়া নিজেও এই তালিকায় স্থান পেয়েছিলেন। স্বামীর এই সাফল্যের উদযাপনে আলিয়া আইসক্রিম খাওয়ার একটি আবদার জানিয়েছেন। এদিকে, আগামী অক্টোবরে রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি মুক্তির সাত মাস আগেই টাইমসের এই স্বীকৃতি অভিনেতার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করল।