টয়লেটে মোবাইল ব্যবহারের মারাত্মক পরিণতি, আপনিও কি এমন ভুল করছেন?

সকালে ঘুম থেকে উঠেই শৌচালয়ে মোবাইল ফোন ব্যবহারের অভ্যাস স্বাস্থ্যের পাশাপাশি বাস্তুশাস্ত্র অনুযায়ীও ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, এই অভ্যাস দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অন্যদিকে, বাস্তুবিদদের মতে, শৌচালয়ে দীর্ঘসময় মোবাইল নিয়ে বসে থাকলে তা নেতিবাচক শক্তির উদ্ভব ঘটায়, যা একজন মানুষের সৃজনশীলতা নষ্ট করার পাশাপাশি দৈনন্দিন কাজেও বিরূপ প্রভাব ফেলে।

শৌচালয়ে মোবাইল ব্যবহারের এই বদভ্যাস ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাসের ফলে জীবনের অনেক ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বিবাহিত জীবনে দাম্পত্য কলহ এবং আর্থিক ক্ষতির কারণ হিসেবেও এই অভ্যাসকে চিহ্নিত করা হয়েছে। তাই জীবন ও কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি ও শান্তি বজায় রাখতে প্রাতঃকৃত্যের সময় মোবাইল ফোন সাথে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *