জেলবন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি: উদ্বিগ্ন গাওস্কর-কপিলসহ ১৪ কিংবদন্তি ক্রিকেটার

জেলবন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি: উদ্বিগ্ন গাওস্কর-কপিলসহ ১৪ কিংবদন্তি ক্রিকেটার

পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুনীল গাওস্কর ও কপিল দেবসহ বিশ্বের ১৪ জন কিংবদন্তি ক্রিকেটার। বর্তমানে ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে টানাপড়েন থাকলেও, প্রাক্তনরা মাঠের লড়াইকে ছাপিয়ে মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। গুরুতর অসুস্থ ইমরানের সুচিকিৎসার দাবিতে তাঁরা যৌথভাবে পাকিস্তান সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড ও স্টিভ ওয়-র মতো তারকারাও রয়েছেন। তাঁরা জানিয়েছেন, ৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়কের অবদান অবিস্মরণীয়। বিশেষ করে ইমরানের কমে আসা দৃষ্টিশক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এবং নিয়মিত পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। রাজনীতি নির্বিশেষে একজন বিশ্বমানের অ্যাথলেটের প্রতি মানবিক আচরণের আবেদন করেছেন তাঁরা।

এদিকে, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিক্যাল বোর্ড আদিয়ালা জেলে ইমরানকে পরীক্ষা করেছে। চিকিৎসকদের মতে, চশমা ব্যবহারের পর তাঁর দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হয়েছে এবং রেটিনার ফোলাভাবও কমেছে। তবে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকরা পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য তাঁকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেছেন। বর্তমানে দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *